শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শেরপুরে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম ও দশম শ্রেণীর  ডপস সদস্যদের নিয়ে মূল্যায়ন পরীক্ষা, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় শেরপুর শহরের সজবরখিলায় শাহীন ক্যাডেট স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে ৯২ জন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক অংশ নেন।

অনুষ্ঠানে ডপসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সদ্ব্যবহার ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন ডপসের সভাপতি শহিদুর রহমান, কবি ও কথাসাহিত্যিক হাসান শরাফত, শিক্ষক রবিউল ইসলাম ও শিক্ষক নূর হোসেন নুসু। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; পাশাপাশি জ্ঞান, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। এসব গুণের চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী ৯২ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শেরপুরে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম ও দশম শ্রেণীর  ডপস সদস্যদের নিয়ে মূল্যায়ন পরীক্ষা, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় শেরপুর শহরের সজবরখিলায় শাহীন ক্যাডেট স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে ৯২ জন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক অংশ নেন।

অনুষ্ঠানে ডপসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সদ্ব্যবহার ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন ডপসের সভাপতি শহিদুর রহমান, কবি ও কথাসাহিত্যিক হাসান শরাফত, শিক্ষক রবিউল ইসলাম ও শিক্ষক নূর হোসেন নুসু। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; পাশাপাশি জ্ঞান, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। এসব গুণের চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী ৯২ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream