শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি বলেন, "এটা আমাদের ঐতিহ্য, এখানে আমরা হিন্দু-মুসলিম ও অন্যান্য ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছি। তারপরেও কেউ কেউ সুযোগ নিতে পারে।"
তিনি আরও বলেন, পূজা মন্ডপে ২৪ ঘণ্টা নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে, তাদের পরিচয়ের জন্য আলাদা কার্ড থাকবে। পুলিশের পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রতিমা বিসর্জনের যাওয়া-আসার রাস্তা ভিন্ন রাখা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার নির্দেশ দেন তিনি।
তিনি আরো বলেন, মাদক, বাল্যবিবাহ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল আহম্মেদ, তদন্ত ওসি রফিকুল ইসলাম। বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, এমপির প্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলামসহ আরো অনেকে।
মতামত