মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজবাড়ীর পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ৭জন গ্রেপ্তার, জাল জব্দ

পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞাকালিন সময়ে মা ইলিশ শিকারের অপরাধে ৭ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এসময় অন্তত ৫হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) ভোর রাত ২টা থেকে সাকাল সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান চালায় দৌলতদিয়া নৌ পুলিশ।
আটককৃতরা হলো, ফরিদপুর কোতয়ালী থানা এলাকার মেঝোমিয়ার ডাঙ্গি গ্রামের মো. রিপন খান (৩৫), ইকরা মৃধা (২৪), মুন্সির ডাঙ্গি গ্রামের শেখ আয়নাল (৫৭), তালেব খার ডাঙ্গি গ্রামের মিজান শেখ (২৭), আমিন ফকিরের ডাঙ্গি গ্রামের সোবাহান শেখ (২৫), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জয় সরকার (২১), আব্দুর রহিম শেখ (১৯)।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রীনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে সোমবার ভোররাতে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার মজলিশপুর ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন ও সুরক্ষা আইনে ৩টি মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ৭জন গ্রেপ্তার, জাল জব্দ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞাকালিন সময়ে মা ইলিশ শিকারের অপরাধে ৭ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এসময় অন্তত ৫হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) ভোর রাত ২টা থেকে সাকাল সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান চালায় দৌলতদিয়া নৌ পুলিশ।
আটককৃতরা হলো, ফরিদপুর কোতয়ালী থানা এলাকার মেঝোমিয়ার ডাঙ্গি গ্রামের মো. রিপন খান (৩৫), ইকরা মৃধা (২৪), মুন্সির ডাঙ্গি গ্রামের শেখ আয়নাল (৫৭), তালেব খার ডাঙ্গি গ্রামের মিজান শেখ (২৭), আমিন ফকিরের ডাঙ্গি গ্রামের সোবাহান শেখ (২৫), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জয় সরকার (২১), আব্দুর রহিম শেখ (১৯)।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রীনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে সোমবার ভোররাতে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার মজলিশপুর ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন ও সুরক্ষা আইনে ৩টি মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream