মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

 শিশু বিয়ে আর নয়-কন্যা করবে বিশ্বজয়,  এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার জনাবা রেকসোনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে তিনি উপস্থিত হতে পারেননি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জনাব স্বপন কুমার দত্ত, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান, আবুল হাসিম সবুজ, হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানসুরুল  হক রবিন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুরাই আগামীর বাংলাদেশ। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করে কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই তারা বিশ্বজয় করবে।

অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

 শিশু বিয়ে আর নয়-কন্যা করবে বিশ্বজয়,  এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার জনাবা রেকসোনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে তিনি উপস্থিত হতে পারেননি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জনাব স্বপন কুমার দত্ত, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান, আবুল হাসিম সবুজ, হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানসুরুল  হক রবিন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুরাই আগামীর বাংলাদেশ। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করে কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই তারা বিশ্বজয় করবে।

অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream