মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফরিদপুরে ৩৩ হাজার টাকা জমায় বীমার চেক পেল পরিবার, পরিমাণ প্রায় ৩ লাখ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফরিদপুরে ৩৩ হাজার টাকা জমায় বীমার চেক পেল পরিবার, পরিমাণ প্রায় ৩ লাখ
ছবি: সংগৃহীত

বিধান মন্ডল 

ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা পলিসির বিপরীতে মৃত গ্রাহক বাঁকের শেখের পরিবারকে ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবির চেক দেওয়া হয়েছে। মাত্র ১১টি কিস্তিতে ৩৩ হাজার টাকা জমা দেওয়ার পর তাঁর মৃত্যুর ঘটনায় পলিসির নির্ধারিত অর্থ পেয়েছে পরিবারটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কামারখালী চন্দনা মৎস্য আড়ত মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে চেকটি হস্তান্তর করা হয়।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধুখালী সেলস ম্যানেজার ও ইনচার্জ মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ডিএমডি ও প্রজেক্ট হেড (এলিগেন্ট) মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি প্রজেক্ট হেড (এলিগেন্ট) মো. সুলতান হোসেন খান, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজীব হোসেন চৌধুরী (ইরান), বোয়ালমারী আরএসএম ও ইনচার্জ মো. শরিফুল ইসলাম এবং সালথা আরএসএম ও ইনচার্জ গৌতম বিশ্বাস।

আয়োজকেরা জানান, কামারখালী গ্রামের বাসিন্দা বাঁকের শেখ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধুখালী শাখায় একটি বীমা পলিসি গ্রহণ করেছিলেন। তিনি ১১টি কিস্তিতে মোট ৩৩ হাজার টাকা জমা দেন। পরে তাঁর মৃত্যু হলে পলিসির বিপরীতে ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবির চেক পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ফরিদপুরে ৩৩ হাজার টাকা জমায় বীমার চেক পেল পরিবার, পরিমাণ প্রায় ৩ লাখ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

বিধান মন্ডল 

ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা পলিসির বিপরীতে মৃত গ্রাহক বাঁকের শেখের পরিবারকে ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবির চেক দেওয়া হয়েছে। মাত্র ১১টি কিস্তিতে ৩৩ হাজার টাকা জমা দেওয়ার পর তাঁর মৃত্যুর ঘটনায় পলিসির নির্ধারিত অর্থ পেয়েছে পরিবারটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কামারখালী চন্দনা মৎস্য আড়ত মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে চেকটি হস্তান্তর করা হয়।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধুখালী সেলস ম্যানেজার ও ইনচার্জ মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ডিএমডি ও প্রজেক্ট হেড (এলিগেন্ট) মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি প্রজেক্ট হেড (এলিগেন্ট) মো. সুলতান হোসেন খান, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজীব হোসেন চৌধুরী (ইরান), বোয়ালমারী আরএসএম ও ইনচার্জ মো. শরিফুল ইসলাম এবং সালথা আরএসএম ও ইনচার্জ গৌতম বিশ্বাস।

আয়োজকেরা জানান, কামারখালী গ্রামের বাসিন্দা বাঁকের শেখ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধুখালী শাখায় একটি বীমা পলিসি গ্রহণ করেছিলেন। তিনি ১১টি কিস্তিতে মোট ৩৩ হাজার টাকা জমা দেন। পরে তাঁর মৃত্যু হলে পলিসির বিপরীতে ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবির চেক পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream