মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চরভদ্রাসনে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরির জন্য নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব জাহিদ তালুকদার এবং এতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুলহাস হোসেন সৌরভ।আরো উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজে অধ্যক্ষ  চন্দ্র মহন হালদার। 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​অহিদুজ্জামান মোল্লা, আহ্বায়ক, চরভদ্রাসন উপজেলা বিএনপি

​মোজাফফর হোসেন জাফর, সভাপতি, উপজেলা যুবদল

​মোঃ কুদ্দুস আলী, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি

​ইয়াকুব আলী, চেয়ারম্যান, গাজীরটেক ইউনিয়ন পরিষদ

​এছাড়া সাংবাদিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা মাহমুদ ফানু ও রুবেল ফকির। 

​প্রশিক্ষণ সমাপনীতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এই জনকল্যাণমুখী ফ্যামিলি কার্ড প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজটি অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করতে হবে। কোনো যোগ্য পরিবার যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরির জন্য নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব জাহিদ তালুকদার এবং এতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুলহাস হোসেন সৌরভ।আরো উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজে অধ্যক্ষ  চন্দ্র মহন হালদার। 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​অহিদুজ্জামান মোল্লা, আহ্বায়ক, চরভদ্রাসন উপজেলা বিএনপি

​মোজাফফর হোসেন জাফর, সভাপতি, উপজেলা যুবদল

​মোঃ কুদ্দুস আলী, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি

​ইয়াকুব আলী, চেয়ারম্যান, গাজীরটেক ইউনিয়ন পরিষদ

​এছাড়া সাংবাদিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা মাহমুদ ফানু ও রুবেল ফকির। 

​প্রশিক্ষণ সমাপনীতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এই জনকল্যাণমুখী ফ্যামিলি কার্ড প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজটি অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করতে হবে। কোনো যোগ্য পরিবার যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream