রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে ফের আটক হতে পারেন ধ্রুব রাঠি

গুরুগ্রাম পুলিশ ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে আটক হওয়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে। তবে তাকে আবারও আটক করা হতে পারে নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জনতা পার্টির বিরুদ্ধে প্রস্তাবিত বিক্ষোভে অংশ নেওয়ার আগে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসভবন থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। এ সময় বিরোধী দলের নেতা-কর্মী এবং সামাজিক  সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ধ্রুব রাঠিও ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল রাঠিকে আটক করে। পিটিআই-এর খবরমতে, এরপর তাকে ক্রাইম ব্রাঞ্চের একটি কার্যালয়ে নিয়ে গিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

রবিবার সকালে দিল্লির একটি আদালতের মুক্তির আদেশের পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসও আটকাবস্থা থেকে মুক্তি পান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয় : ককরোচ জনতা পার্টি ধ্রুব রাঠি ইউটিউবার যন্তর মন্তর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে ফের আটক হতে পারেন ধ্রুব রাঠি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

গুরুগ্রাম পুলিশ ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে আটক হওয়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে। তবে তাকে আবারও আটক করা হতে পারে নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জনতা পার্টির বিরুদ্ধে প্রস্তাবিত বিক্ষোভে অংশ নেওয়ার আগে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসভবন থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। এ সময় বিরোধী দলের নেতা-কর্মী এবং সামাজিক  সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ধ্রুব রাঠিও ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল রাঠিকে আটক করে। পিটিআই-এর খবরমতে, এরপর তাকে ক্রাইম ব্রাঞ্চের একটি কার্যালয়ে নিয়ে গিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

রবিবার সকালে দিল্লির একটি আদালতের মুক্তির আদেশের পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসও আটকাবস্থা থেকে মুক্তি পান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream