রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে ফের আটক হতে পারেন ধ্রুব রাঠি

যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে ফের আটক হতে পারেন ধ্রুব রাঠি

গুরুগ্রাম পুলিশ ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে আটক হওয়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে। তবে তাকে আবারও আটক করা হতে পারে নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে বলে জানিয়েছে পুলিশ।ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জনতা পার্টির বিরুদ্ধে প্রস্তাবিত বিক্ষোভে অংশ নেওয়ার আগে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসভবন থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়।প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। এ সময় বিরোধী দলের নেতা-কর্মী এবং সামাজিক  সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ধ্রুব রাঠিও ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল রাঠিকে আটক করে। পিটিআই-এর খবরমতে, এরপর তাকে ক্রাইম ব্রাঞ্চের একটি কার্যালয়ে নিয়ে গিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।রবিবার সকালে দিল্লির একটি আদালতের মুক্তির আদেশের পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসও আটকাবস্থা থেকে মুক্তি পান।সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি

জার্মানি প্রবাসী জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকে দিল্লির যন্তর মন্তরে ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রস্তাবিত বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার চেষ্টার সময় আটক করেছে পুলিশ। এই তথ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি ভারতে আসা ধ্রুব রাঠিকে দিল্লি যাওয়ার পরিকল্পনা থেকে বিরত থাকার অনুরোধ করতে দিল্লি ও গুরগাঁও পুলিশের যৌথ দল তার গুরগাঁওয়ের সেক্টর-৫৬ এর কেন্দ্রীয় বিহার সোসাইটির বাসভবনে যায়। তবে তিনি আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধ মেনে রাজধানীতে যেতে অস্বীকৃতি জানালে শান্তি বজায় রাখার স্বার্থে তাকে আটক করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ককোরোচ জনতা পার্টি (সিজিপি) ধ্রুব রাঠির আটকের বিষয়টি নিশ্চিত করে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, নির্বাচনী ত্রুটি নিয়ে গণতান্ত্রিক প্রতিবাদ ও কণ্ঠ রোধ করতেই সরকার এই ধরনের দমনপীড়ন চালাচ্ছে এবং তারা রাঠিসহ আটক সকল নাগরিকের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ধ্রুব রাঠি শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজিপি-র নির্ধারিত বিক্ষোভে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। গুরগাঁও পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream