সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ১২, আহত ৩০৯

অন্তত ১২ জন নিহত হয়েছেন সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায়। আরও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরটিতে এ হামলার ঘটনা ঘটে। রোববার (১১ অক্টোবর) প্রকাশিত কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক। এ ছাড়া বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন।

হামলায় আহত ৩০৯ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলায় বিমানবন্দরের অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শন চলছে।

ঘটনার পরপরই নিরাপত্তা যাচাই ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে আঞ্চলিক আকাশপথে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে জরুরি পরিস্থিতির কারণে শনিবার রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে কুয়েতের জাতীয় বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত জোট এই হামলার জন্য হুথিদের দায়ী করেছে। তবে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাথমিক বিবৃতিতে সরাসরি হামলাকারীদের নাম উল্লেখ করা হয়নি।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবরের মধ্যে সর্বশেষ এ ঘটনা ঘটল। এতে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ১২, আহত ৩০৯

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream