সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

লামায় জমকালো আয়োজনে বৃহৎ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বান্দরবানের লামা উপজেলায় বর্তমান সময়ের অন্যতম বৃহৎ ও বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ই অক্টোবর ২০২৬ ইং, রোজ রবিবার বিকালে লামা উপজেলার কেন্দ্রীয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, পাহাড়ি-বাঙালির আস্থার প্রতীক এবং বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব জাবেদ রেজা ভাই।

এ সময় তিনি বলেন, "খেলাধুলা যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে। পাহাড়ের তরুণদের প্রতিভা বিকাশে ফুটবলের মতো আয়োজন আরও বেশি প্রয়োজন। বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সবসময় এই ধরনের টুর্নামেন্টের পাশে থাকবে।"

ফাইনাল খেলাকে কেন্দ্র করে লামা উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ফুটবলপ্রেমীরা।

আয়োজক কমিটি জানায়, সুষ্ঠু ও সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে সকলের সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

লামায় জমকালো আয়োজনে বৃহৎ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলায় বর্তমান সময়ের অন্যতম বৃহৎ ও বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ই অক্টোবর ২০২৬ ইং, রোজ রবিবার বিকালে লামা উপজেলার কেন্দ্রীয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, পাহাড়ি-বাঙালির আস্থার প্রতীক এবং বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব জাবেদ রেজা ভাই।

এ সময় তিনি বলেন, "খেলাধুলা যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে। পাহাড়ের তরুণদের প্রতিভা বিকাশে ফুটবলের মতো আয়োজন আরও বেশি প্রয়োজন। বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সবসময় এই ধরনের টুর্নামেন্টের পাশে থাকবে।"

ফাইনাল খেলাকে কেন্দ্র করে লামা উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ফুটবলপ্রেমীরা।

আয়োজক কমিটি জানায়, সুষ্ঠু ও সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে সকলের সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream