রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আদিতমারীতে অহিংসা প্রকল্পের আওতায় স্টুডেন্ট ফোরাম গঠন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আদিতমারীতে অহিংসা প্রকল্পের আওতায় স্টুডেন্ট ফোরাম গঠন

বিশেষ প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্ট ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) BMZ ও NETZ Bangladesh-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (GUK) বাস্তবায়নাধীন ‘অহিংসা’ (AHIMSA) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সভায় উপস্থিত ছিলেন গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আফলাতুল ইসলাম, সহকারী শিক্ষক ভবরঞ্জন বর্মন ও আঞ্জুমান আরা। এ ছাড়া অহিংসা প্রকল্পের এরিয়া সমন্বয়কারী স্বরজু রানী এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা. সাহিদা বানু উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের মানবাধিকার, জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি এবং বিদ্যালয় ও সমাজে ইতিবাচক পরিবর্তনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রকল্পের আওতায় আদিতমারী উপজেলার চারটি ইউনিয়নের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট ফোরাম, আত্মরক্ষাকারী দল ও নাট্যদল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সিএসও (CSO) কমিটি গঠনের মাধ্যমে মানবাধিকার, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনকে সমন্বিতভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

অহিংসা প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণদের নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখা।

বিষয় : আদিতমারী স্টুডেন্ট ফোরাম গঠন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

আদিতমারীতে অহিংসা প্রকল্পের আওতায় স্টুডেন্ট ফোরাম গঠন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্ট ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) BMZ ও NETZ Bangladesh-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (GUK) বাস্তবায়নাধীন ‘অহিংসা’ (AHIMSA) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সভায় উপস্থিত ছিলেন গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আফলাতুল ইসলাম, সহকারী শিক্ষক ভবরঞ্জন বর্মন ও আঞ্জুমান আরা। এ ছাড়া অহিংসা প্রকল্পের এরিয়া সমন্বয়কারী স্বরজু রানী এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা. সাহিদা বানু উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের মানবাধিকার, জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি এবং বিদ্যালয় ও সমাজে ইতিবাচক পরিবর্তনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রকল্পের আওতায় আদিতমারী উপজেলার চারটি ইউনিয়নের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট ফোরাম, আত্মরক্ষাকারী দল ও নাট্যদল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সিএসও (CSO) কমিটি গঠনের মাধ্যমে মানবাধিকার, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনকে সমন্বিতভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

অহিংসা প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণদের নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream