প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
আদিতমারীতে অহিংসা প্রকল্পের আওতায় স্টুডেন্ট ফোরাম গঠন
||
বিশেষ প্রতিনিধি:লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্ট ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১১ অক্টোবর) BMZ ও NETZ Bangladesh-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (GUK) বাস্তবায়নাধীন ‘অহিংসা’ (AHIMSA) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।সভায় উপস্থিত ছিলেন গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আফলাতুল ইসলাম, সহকারী শিক্ষক ভবরঞ্জন বর্মন ও আঞ্জুমান আরা। এ ছাড়া অহিংসা প্রকল্পের এরিয়া সমন্বয়কারী স্বরজু রানী এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা. সাহিদা বানু উপস্থিত ছিলেন।সভায় শিক্ষার্থীদের মানবাধিকার, জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি এবং বিদ্যালয় ও সমাজে ইতিবাচক পরিবর্তনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।প্রকল্পের আওতায় আদিতমারী উপজেলার চারটি ইউনিয়নের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট ফোরাম, আত্মরক্ষাকারী দল ও নাট্যদল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সিএসও (CSO) কমিটি গঠনের মাধ্যমে মানবাধিকার, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনকে সমন্বিতভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।অহিংসা প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণদের নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম