সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

স্ত্রীর ছবি তোলায় প্রতিবাদ, ছুরিকাঘাতে স্বামী নিহত

ছবি: সংগৃহীত

সিলেট নগরের কাস্টঘর সুইপার কলোনি এলাকায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে কাস্টঘর এলাকার সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় কুমার হরিজন ওই এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,ঘটনার সময় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক যুবক। বিষয়টি দেখে হৃদয় এর প্রতিবাদ করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তাঁরা হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করেন, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় আমিনসহ কয়েকজন মিলে তাঁর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান,হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পরিবারের পক্ষ থেকে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়,সোমবার (১২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে হৃদয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্বজনেরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

স্ত্রীর ছবি তোলায় প্রতিবাদ, ছুরিকাঘাতে স্বামী নিহত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সিলেট নগরের কাস্টঘর সুইপার কলোনি এলাকায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে কাস্টঘর এলাকার সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় কুমার হরিজন ওই এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,ঘটনার সময় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক যুবক। বিষয়টি দেখে হৃদয় এর প্রতিবাদ করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তাঁরা হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করেন, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় আমিনসহ কয়েকজন মিলে তাঁর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান,হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পরিবারের পক্ষ থেকে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়,সোমবার (১২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে হৃদয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্বজনেরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream