রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ সোমবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আজ সোমবার বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগে। ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায় এবং একই সময়ে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ইউনিটগুলো।
তবে রাত ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ভবনটিতে আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
মতামত