সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বান্দরবানে বেতন-বোনাসের দাবিতে সিভিল সার্জন অফিসে তালা, সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে বেতন ও বোনাসের দাবিতে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার নেতৃত্বে ছিলেন অফিসের হিসাবরক্ষক সুভাষ দাস, এমন অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ স্টাফদের বেতন ও বোনাসের দাবিতে সিভিল সার্জন অফিসে তালা ঝুলিয়ে দেন স্টাফরা। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে হিসাবরক্ষক সুভাষ দাস উত্তেজিত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলেন, "আপনাদেরকে এখানে কে আসতে বলছে?" 

এছাড়া আরও হুমকি দেন, আজকের দিনের ভিতরে বেতন-বোনাস পরিশোধ না করা হলে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হবে। তার এমন বক্তব্যে উপস্থিত সাধারণ রোগী ও সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

একটি জেলার প্রধান স্বাস্থ্য কার্যালয়ে তালা দিয়ে এভাবে সরকারি সেবা বন্ধের হুমকি এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

এ বিষয়ে অভিযুক্ত হিসাবরক্ষক সুভাষ দাসের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি। সিভিল সার্জনের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বান্দরবানে বেতন-বোনাসের দাবিতে সিভিল সার্জন অফিসে তালা, সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে বেতন ও বোনাসের দাবিতে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার নেতৃত্বে ছিলেন অফিসের হিসাবরক্ষক সুভাষ দাস, এমন অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ স্টাফদের বেতন ও বোনাসের দাবিতে সিভিল সার্জন অফিসে তালা ঝুলিয়ে দেন স্টাফরা। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে হিসাবরক্ষক সুভাষ দাস উত্তেজিত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলেন, "আপনাদেরকে এখানে কে আসতে বলছে?" 

এছাড়া আরও হুমকি দেন, আজকের দিনের ভিতরে বেতন-বোনাস পরিশোধ না করা হলে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হবে। তার এমন বক্তব্যে উপস্থিত সাধারণ রোগী ও সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

একটি জেলার প্রধান স্বাস্থ্য কার্যালয়ে তালা দিয়ে এভাবে সরকারি সেবা বন্ধের হুমকি এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

এ বিষয়ে অভিযুক্ত হিসাবরক্ষক সুভাষ দাসের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি। সিভিল সার্জনের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream