প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
বান্দরবানে বেতন-বোনাসের দাবিতে সিভিল সার্জন অফিসে তালা, সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে
মো: আলম, জেলা প্রতিনিধি ||
বান্দরবান প্রতিনিধি:বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে বেতন ও বোনাসের দাবিতে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার নেতৃত্বে ছিলেন অফিসের হিসাবরক্ষক সুভাষ দাস, এমন অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, আজ স্টাফদের বেতন ও বোনাসের দাবিতে সিভিল সার্জন অফিসে তালা ঝুলিয়ে দেন স্টাফরা। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে হিসাবরক্ষক সুভাষ দাস উত্তেজিত হয়ে পড়েন।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলেন, "আপনাদেরকে এখানে কে আসতে বলছে?" এছাড়া আরও হুমকি দেন, আজকের দিনের ভিতরে বেতন-বোনাস পরিশোধ না করা হলে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হবে। তার এমন বক্তব্যে উপস্থিত সাধারণ রোগী ও সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।একটি জেলার প্রধান স্বাস্থ্য কার্যালয়ে তালা দিয়ে এভাবে সরকারি সেবা বন্ধের হুমকি এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।এ বিষয়ে অভিযুক্ত হিসাবরক্ষক সুভাষ দাসের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি। সিভিল সার্জনের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম