শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিলেটে ৭ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: এসআরবি-৯

সিলেটে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেটের শাহপরান (রহ.) থানাধীন দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯,সিপিসি-৩,সুনামগঞ্জ ও সদর কোম্পানি,সিলেটের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি পরিচালনা করে।

এসআরবি-৯-এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি রাত সাড়ে ৮টার দিকে শাহপরান (রহ.) থানাধীন আল-ইসলাহ ত্রিমুখী পয়েন্ট এলাকায় পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তার করা হয় মো. জিয়াউর রহমান (৩৬) নামের এক ব্যক্তিকে। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পশ্চিম মাছিমপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল মান্নান।

অন্যদিকে,রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে একই থানার উত্তর বালুচর নতুন বাজার এলাকার একটি বসতবাড়িতে দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার করা হয় সৈয়দ রহিম আলীকে। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার লোহারগ্রাম এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মো. ছমির আলী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গ্রেপ্তার দুজনই সিলেটের জকিগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মামলাটি ২০১৮ সালের ২৬ মার্চ দায়ের করা হয়েছিল।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সিলেটে ৭ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream