শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গাপূজা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মতবিনিময় সভা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গাপূজা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মতবিনিময় সভা

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল ( মৌলভীবাজার):

 আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন এবং বিসর্জনস্থলে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে পুলিশ প্রশাসনের আয়োজনে দুর্গাপূজার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। 

এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা ফ্রন্টের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজামণ্ডপের সংশ্লিষ্টরা অংশ নেন।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) বাবলু কুমার পালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের অপতৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্যও অনুরোধ করা হয়।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট (amarsylhet24.com)-এর সম্পাদক মো. আনিছুল ইসলাম আশরাফী, 

পৌর পূজা উদযাপন পরিষদের সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, শিক্ষক কল্যাণ দেব ও শ্রীমঙ্গল উপজেলা পূজা ফ্রন্টের সদস্যসচিব বসন্ত গোয়ালা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক লোকেশ রঞ্জন দেব, সুনীল রায়, পূজা ফ্রন্টের আহ্বায়ক সুজিত রায়, অবিনাশ আচার্য, পরিমল দাশ, সুমন রায় এবং সিন্দুরখান ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জিত রায় তপনসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিষয় : শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গাপূজা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গাপূজা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream