শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুলাউড়ায় নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মনু রেলস্টেশন সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের ইসলাম জুবেল কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশে ট্রেনে ওঠেন জুবায়ের। একই দিন রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে তাঁকে নিয়ে উদ্বেগ দেখা দেয় স্বজনদের মধ্যে।

নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নিখোঁজের তথ্য ও যোগাযোগের নম্বর দিয়ে সন্ধান চেয়ে পোস্ট দেন স্বজনেরা।

দীর্ঘ তিন দিনের উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে মনু রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশে জুবায়ারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে জুবায়েরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কুলাউড়ায় নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream