রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাই, ব্যাংকের ৩ কর্মকর্তাসহ ৬ জন আটক

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ছিনতাই কর্মে ব্যবহৃত একটি মোটরসাইকেল, আইফোনসহ সাতটি মোবাইল ফোন ও লুণ্ঠিত ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা  সম্ভব হয়েছে।

 প্রকাশ থাকে যে, গত ৬ অক্টোবর দুপুরে রানীনগরের পারইল বাজারসংলগ্ন বাংলালিংক টাওয়ারের সামনে মোটরসাইকেলে করে টাকা নিয়ে যাওয়ার সময় দুই কর্মচারীর পথরোধ করে লোহার পাইপ দিয়ে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।

পুলিশ সুপার  মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রানীনগর থানা পুলিশ যৌথ আধুনিক  তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে ছিনতাই কর্মে ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করে। পরে জয়পুরহাট ও দিনাজপুরে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন জুয়ায় বিপুল টাকা হারানোর পর ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারী গ্রাহকদের টাকা আত্মসাৎ এবং ছিনতাইয়ের পরিকল্পনায় জড়িয়ে পড়েন বলেও অভিযোগ রয়েছে। তাঁদের সঙ্গে বহিরাগত ছিনতাইকারীরাও জড়িত ছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাই, ব্যাংকের ৩ কর্মকর্তাসহ ৬ জন আটক

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ছিনতাই কর্মে ব্যবহৃত একটি মোটরসাইকেল, আইফোনসহ সাতটি মোবাইল ফোন ও লুণ্ঠিত ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা  সম্ভব হয়েছে।

 প্রকাশ থাকে যে, গত ৬ অক্টোবর দুপুরে রানীনগরের পারইল বাজারসংলগ্ন বাংলালিংক টাওয়ারের সামনে মোটরসাইকেলে করে টাকা নিয়ে যাওয়ার সময় দুই কর্মচারীর পথরোধ করে লোহার পাইপ দিয়ে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।

পুলিশ সুপার  মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রানীনগর থানা পুলিশ যৌথ আধুনিক  তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে ছিনতাই কর্মে ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করে। পরে জয়পুরহাট ও দিনাজপুরে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন জুয়ায় বিপুল টাকা হারানোর পর ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারী গ্রাহকদের টাকা আত্মসাৎ এবং ছিনতাইয়ের পরিকল্পনায় জড়িয়ে পড়েন বলেও অভিযোগ রয়েছে। তাঁদের সঙ্গে বহিরাগত ছিনতাইকারীরাও জড়িত ছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream