শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক মৌলভীবাজার পুলিশ

ছবি: জেলা পুলিশ মৌলভীবাজার

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা,আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা,গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং পূজা থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর এবং নিজেরা আইন হাতে না নেওয়ার পরামর্শ দেন তিনি।

সভায় পূজামণ্ডপ,প্রতিমা নির্মাণ ও সংরক্ষণস্থলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের পরিচয়পত্র ও দৃশ্যমান আর্মব্যান্ড ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

কোনো পূজামণ্ডপ বা পূজা কমিটিকে ঘিরে বিরোধ,গ্রুপিং কিংবা অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলে তা আগেই শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

পূজার সময় মাদক,ইভটিজিং,ছিনতাই, জুয়া ও হাউজি বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আতশবাজি ও পটকা নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়। পূজামণ্ডপে রাজনৈতিক সভা-সমাবেশ না করা এবং মসজিদসংলগ্ন মণ্ডপে আজান ও নামাজের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে গভীর রাতে উচ্চ শব্দে ডিজে বা শব্দযন্ত্র ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার,ধর্মীয় কটূক্তি,উসকানিমূলক মন্তব্য এবং ছবি বা ভিডিও ছড়িয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা তৈরি না হয়,সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। ফেইক আইডি বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিভ্রান্তিকর তথ্য নজরে এলে তা দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা,পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান;সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু;জেলা বিশেষ শাখার ডিআইও-১; টিআই (প্রশাসন) কামরুল হাসান;জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ,এসআরবি,৪৬,৫২ ও ৫৫ বিজিবির প্রতিনিধি,জেলা আনসার-ভিডিপির প্রতিনিধি এবং জেলা,উপজেলা ও পৌর পর্যায়ের পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক মৌলভীবাজার পুলিশ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream