বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাউফলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সেলিমা রহমানের মতবিনিময়

পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সেলিমা রহমান।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে ইউএনও সালেহ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি শেনাংশু সরকার কুটি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, প্রকৌশলী শোয়েব বাঁশরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় সেলিমা রহমান সরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প ও জনসেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বাউফলের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বাউফলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সেলিমা রহমানের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সেলিমা রহমান।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে ইউএনও সালেহ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি শেনাংশু সরকার কুটি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, প্রকৌশলী শোয়েব বাঁশরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় সেলিমা রহমান সরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প ও জনসেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বাউফলের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream