বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জহিরুল ইসলাম সরকারকে আহ্বায়ক এবং মাজহারুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ মাজহারুল ইসলাম সোহেল, সদস্য সচিব সৈয়দ আহসান টিটু ও সাংগঠনিক সম্পাদক কাজী রবিউল আউয়ালের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন তানভীর আলম সুমন। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম আকন্দ, জুনায়েদ বোগদাদী, মাসুদ রানা, রেজাউল করিম ও ফারজানা আক্তার নুপুর।

মোহাম্মদ ইউনুস মিয়াকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন রোমান সরকার, জিয়াউর রহমান, ওমর ফারুক ও শামীম হাসান।

এ ছাড়া আব্দুর রহমানকে দপ্তর সম্পাদক এবং মোহাম্মদ আলী আহম্মদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হাজারী, রিফাতুল ইসলাম, কাজী নাজমুল হাজারী, মিজানুর রহমান, মাহফুজুর রহমান রিয়াদ, আলামিন হোসাইন, মমিনুল ইসলাম আকন্দ, হাফেজ মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ নজরুল ইসলাম, হারুন অর রশিদ, আসাদুল নাঈম ও রাসেল আহমেদ।

কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হয়েছেন মেহেদী হাসান রুবেল এবং নারী বিষয়ক সম্পাদক হয়েছেন ফাতেমা সরকার।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ছয় মাস ব্রাহ্মণপাড়া উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দলকে আরও গতিশীল করার দায়িত্ব পালন করবে এই আহ্বায়ক কমিটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream