বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস
ছবি: সংগৃহীত

কক্সবাজারে যাতায়াত আরও সুবিধাজনক করতে ঢাকা-কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেনের বর্ধিত সেবা। আগামী ২৬ অক্টোবর থেকে নতুন এই সেবা চালুর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ পথের বিভিন্ন জেলার যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই কক্সবাজার যেতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানান, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীনভাবে চলবে না মহানগর এক্সপ্রেস। যাত্রাপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ট্রেনটি।

নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে যাত্রা শুরু করবে। দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছে বিরতির পর আবার যাত্রা শুরু করে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

যাত্রাপথে ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। তবে নতুন সময়সূচিতে চট্টগ্রামের কুমিরা স্টেশনে আর যাত্রাবিরতি থাকবে না।

দীর্ঘপথের যাত্রা আরামদায়ক করতে মহানগর এক্সপ্রেসে থাকছে শোভন চেয়ার, স্নিগ্ধা বা এসি চেয়ার, এসি সিট এবং এসি বার্থের ব্যবস্থা। এতে যাত্রীরা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী আসন নির্বাচন করতে পারবেন।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। নতুন করে মহানগর এক্সপ্রেস যুক্ত হলে কক্সবাজারগামী পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream