শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন কুষ্টিয়া সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। এ সফরে ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল ও পাম্প সংস্কার প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান সচল, যানজট নিরসন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন দাবি তাঁর কাছে তুলে ধরেছে জেলা বিএনপি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তিনি জানান,আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের শুরুতে শহরের চৌরাহাস ঈদগাহ ময়দান সংলগ্ন একটি খালে ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল ও পাম্প সংস্কার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। 

এ সময় সেখানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মূল কর্মসূচি। সেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কুষ্টিয়াসহ দেশের ৬৪টি উপজেলায় একযোগে অনলাইনে নিবন্ধিত সুবিধাভোগীদের নিয়ে এসব কর্মসূচি চালু করা হবে। অনুষ্ঠানে প্রায় এক হাজার সুবিধাভোগী, কৃষক ও ইমাম-মুয়াজ্জিন উপস্থিত থাকবেন। তাঁদের মধ্য থেকে প্রতীকীভাবে পাঁচজন করে প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড গ্রহণ করবেন। সমাজকল্যাণমন্ত্রীর সভাপতিত্বে এবং সমাজকল্যাণ সচিবের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। 

এ ছাড়া কুষ্টিয়ার বিরোধী দলের তিন সংসদ সদস্যকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানান জাকির হোসেন সরকার। সফল করতে জেলা বিএনপির ১১টি ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। প্রতিটি ইউনিটে মাইকিং, মিছিল ও পোস্টারিংয়ের মাধ্যমে প্রচারণা চলছে। স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠান সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর কাছে কুষ্টিয়ার উন্নয়ন প্রত্যাশার বিষয়ে জাকির হোসেন সরকার বলেন,অতীতে তারেক রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে কুষ্টিয়ায় এলেও জেলার সমস্যাগুলো তুলে ধরার সুযোগ হয়নি। এবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কাছে জেলার দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ঐতিহ্যবাহী মোহিনী মিল কাগজে-কলমে চালু থাকলেও বাস্তবে সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। বিটিএমসির লিকুইডেশন সেলে থাকা প্রতিষ্ঠানটিকে পুনরায় বিটিএমসির আওতায় এনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সুতার মিল, রেনউইক যজ্ঞেশ্বর এবং কুমারখালীর তাঁত বোর্ডের ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিস সেন্টারসহ জেলার বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করার দাবি জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream