বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন

ছবি: প্রতিবেদক

রংপুর রেঞ্জের গত সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি ও সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে নীলফামারী জেলা পুলিশ। একইসঙ্গে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা পেয়েছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) মো. ফরহাদ হোসেন খাঁন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে পারফরম্যান্সের ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে এ স্বীকৃতি দেওয়া হয়। অপরাধ নিয়ন্ত্রণ, ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার হিসেবে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের কাছ থেকে নীলফামারী জেলা পুলিশের পক্ষে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।

জেলা পুলিশের এ অর্জনকে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এ সম্মাননা জেলার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নীলফামারী জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

রংপুর রেঞ্জের গত সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি ও সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে নীলফামারী জেলা পুলিশ। একইসঙ্গে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা পেয়েছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) মো. ফরহাদ হোসেন খাঁন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে পারফরম্যান্সের ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে এ স্বীকৃতি দেওয়া হয়। অপরাধ নিয়ন্ত্রণ, ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার হিসেবে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের কাছ থেকে নীলফামারী জেলা পুলিশের পক্ষে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।

জেলা পুলিশের এ অর্জনকে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এ সম্মাননা জেলার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নীলফামারী জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream