অতিরিক্ত তাপমাত্রা ও তীব্র গরমে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং তাৎক্ষণিক স্বস্তি প্রদানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জনস্বাস্থ্য সুরক্ষা, পানিশূন্যতা প্রতিরোধ এবং প্রতিকূল আবহাওয়ায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
তীব্র গরমের মধ্যে এ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দেয়। অনেকেই এটিকে শুধু পানি বিতরণ নয়, বরং রাষ্ট্রের মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন। হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি থেকে শ্রমজীবী মানুষকে রক্ষায় এ ধরনের তাৎক্ষণিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, রৌদ্রের প্রখরতায় জীবিকার তাগিদে মানুষকে রাস্তায় বের হতে হচ্ছে। তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষ যেন কিছুটা স্বস্তি পান, সে চিন্তা থেকেই এ উদ্যোগ। জনগণের পাশে থাকাই প্রশাসনের দায়িত্ব। শুধু দাপ্তরিক কাজ নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই এবং সহযোগিতার হাত বাড়িয়ে থাকি।
বিডি প্রতিদিন/এআরএ
মতামত