মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির সদর উপজেলায় এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে শিয়াচর এলাকায় ওয়াপদা খালে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ১০০টি বৃক্ষরোপণ করেন। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি খালের আশপাশের পরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। বিডি প্রতিদিন/আরকে

তীব্র গরমে জনসাধারণের পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

অতিরিক্ত তাপমাত্রা ও তীব্র গরমে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং তাৎক্ষণিক স্বস্তি প্রদানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে।  বুধবার দুপুরে জনস্বাস্থ্য সুরক্ষা, পানিশূন্যতা প্রতিরোধ এবং প্রতিকূল আবহাওয়ায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। তীব্র গরমের মধ্যে এ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দেয়। অনেকেই এটিকে শুধু পানি বিতরণ নয়, বরং রাষ্ট্রের মানবিক উদ্যোগ  হিসেবে দেখছেন। হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি থেকে শ্রমজীবী মানুষকে রক্ষায় এ ধরনের তাৎক্ষণিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, রৌদ্রের প্রখরতায় জীবিকার তাগিদে মানুষকে রাস্তায় বের হতে হচ্ছে। তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষ যেন কিছুটা স্বস্তি পান, সে চিন্তা থেকেই এ উদ্যোগ। জনগণের পাশে থাকাই প্রশাসনের দায়িত্ব। শুধু দাপ্তরিক কাজ নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই এবং সহযোগিতার হাত বাড়িয়ে থাকি। বিডি প্রতিদিন/এআরএ

তীব্র গরমে জনসাধারণের পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

জুলাইয়ের দাবি পূরণে রাজপথে জামায়াত: শফিকুর রহমান

‘নারায়ণগঞ্জবাসী, আপনাদের কি ২০২৪ সালের কথা মনে পড়ে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছেন, মনে পড়ে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি পূরণ হয়েছে? হয়নি। আর সেই দাবি পূরণ করার জন্যই আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করেই আমরা ঘরে ফিরব’  বলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের রাস্তায় নামার কারণ হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, ’২৪-এর চার্টার বাস্তবায়ন, আপনাদের জুলাই ফিরিয়ে দেওয়া এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করা।’ গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে। প্রতারণা করছে এবং কথা দিয়ে কথার বরখেলাপ করছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দল আপনাদের পাশে আছে, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। দেখবেন, ইনশা আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ এই প্রয়াস, এই চেষ্টা আল্লাহ কবুল করবেন এবং আমরা সফল হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব, ইনশা আল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই লংমার্চ আজ শুরু হলেও এটি শেষ নয়। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।’ নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এনপিপি নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, কেন্দ্রীয় খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সভাপতি এবং এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জুলাইয়ের দাবি পূরণে রাজপথে জামায়াত: শফিকুর রহমান
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream