শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির সদর উপজেলায় এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে শিয়াচর এলাকায় ওয়াপদা খালে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ১০০টি বৃক্ষরোপণ করেন। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি খালের আশপাশের পরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

বিডি প্রতিদিন/আরকে

বিষয় : নারায়ণগঞ্জ ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির সদর উপজেলায় এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে শিয়াচর এলাকায় ওয়াপদা খালে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ১০০টি বৃক্ষরোপণ করেন। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি খালের আশপাশের পরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

বিডি প্রতিদিন/আরকে

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream