শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জাপা চেয়ারম্যানের বাসায় হামলা: উত্তাল রংপুর, দোষীদের গ্রেপ্তারের দাবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ঢাকার বাসভবনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির রংপুর জেলা ও মহানগর শাখা। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে বিভাগীয় নগরী রংপুরে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক—জাহাজ কোম্পানি মোড়, সিটি করপোরেশন ও টাউন হল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আজমল হোসেন লেবু এবং সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দলীয় প্রধান গোলাম মোহাম্মদ কাদেরের বাসভবনে হামলার ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি 'মব ভায়োলেন্স' বা গণপিটুনি সংস্কৃতির অংশ, যা গণতান্ত্রিক রাজনীতির ধারণার সম্পূর্ণ পরিপন্থী। নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর পেছনে জড়িত অপরাধীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

জাপা নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় পার্টি সবসময়ই শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। তবে এভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হলে দেশের সাধারণ মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না এবং রাজপথেই এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

জাপা চেয়ারম্যানের বাসায় হামলা: উত্তাল রংপুর, দোষীদের গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ঢাকার বাসভবনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির রংপুর জেলা ও মহানগর শাখা। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে বিভাগীয় নগরী রংপুরে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক—জাহাজ কোম্পানি মোড়, সিটি করপোরেশন ও টাউন হল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আজমল হোসেন লেবু এবং সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দলীয় প্রধান গোলাম মোহাম্মদ কাদেরের বাসভবনে হামলার ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি 'মব ভায়োলেন্স' বা গণপিটুনি সংস্কৃতির অংশ, যা গণতান্ত্রিক রাজনীতির ধারণার সম্পূর্ণ পরিপন্থী। নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর পেছনে জড়িত অপরাধীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

জাপা নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় পার্টি সবসময়ই শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। তবে এভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হলে দেশের সাধারণ মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না এবং রাজপথেই এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream