মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চরভদ্রাসনে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপনী

ফরিদপুরের চরভদ্রাসনে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশগ্রহণ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলী এবং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী।এ ছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা মাহমুদ ফানু ও রুবেল ফকির।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্প সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। যাতে কোনো যোগ্য পরিবার সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রকল্পের সঠিক বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপনী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের চরভদ্রাসনে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশগ্রহণ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলী এবং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী।এ ছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা মাহমুদ ফানু ও রুবেল ফকির।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্প সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। যাতে কোনো যোগ্য পরিবার সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রকল্পের সঠিক বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream