প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
ডোমারে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়।কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করার মধ্য দিয়ে একটি সচেতন ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম