মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোপালপুর কলেজিয়েট হাইস্কুলের সভাপতি হলেন সাব্বির হাসান

রাজবাড়ীর পাংশা উপজেলার গোপালপুর কলেজিয়েট হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাব্বির হাসান। গত ১১ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ কমিটির অনুমোদন দেয়।

\বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠিতে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস। কমিটির অন্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য মো. সুরুজ হোসেন, অভিভাবক সদস্য মো. আব্দুল মাজেদ খান এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সাব্বির হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ছাত্রজীবন থেকেই তিনি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, পরিবেশ সংরক্ষণ ও সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সংগঠনটির উপদেষ্টা পর্ষদের সদস্য। এ ছাড়া তিনি তীরন্দাজ নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সংগঠনটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাব্বির হাসানকে এডহক কমিটির সভাপতি করায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক বলেন, একটি পরিচ্ছন্ন এডহক কমিটি উপহার দেওয়ায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ হারুনকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সাব্বির হাসান বলেন, “গোপালপুর কলেজিয়েট হাইস্কুলের শিক্ষার সার্বিক পরিবেশ ও গুণগত মান আরও উন্নত করা এবং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমার মূল লক্ষ্য।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গোপালপুর কলেজিয়েট হাইস্কুলের সভাপতি হলেন সাব্বির হাসান

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশা উপজেলার গোপালপুর কলেজিয়েট হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাব্বির হাসান। গত ১১ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ কমিটির অনুমোদন দেয়।

\বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠিতে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস। কমিটির অন্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য মো. সুরুজ হোসেন, অভিভাবক সদস্য মো. আব্দুল মাজেদ খান এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সাব্বির হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ছাত্রজীবন থেকেই তিনি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, পরিবেশ সংরক্ষণ ও সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সংগঠনটির উপদেষ্টা পর্ষদের সদস্য। এ ছাড়া তিনি তীরন্দাজ নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সংগঠনটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাব্বির হাসানকে এডহক কমিটির সভাপতি করায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক বলেন, একটি পরিচ্ছন্ন এডহক কমিটি উপহার দেওয়ায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ হারুনকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সাব্বির হাসান বলেন, “গোপালপুর কলেজিয়েট হাইস্কুলের শিক্ষার সার্বিক পরিবেশ ও গুণগত মান আরও উন্নত করা এবং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমার মূল লক্ষ্য।”

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream