শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে খলিলুর রহমানের চার দফা আহ্বান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে খলিলুর রহমানের চার দফা আহ্বান
ছবি: সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং তাদের নিরাপদে নিজ দেশে ফেরানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ লক্ষ্যে মিয়ানমারের প্রতি চারটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন খলিলুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন আইসিজে। আদালত রোহিঙ্গাদের নাম উল্লেখ করে ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।

খলিলুর রহমান বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে হবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা ও নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি।

রোহিঙ্গাদের উদ্দেশে তিনি বলেন, আদালতের রায় প্রমাণ করেছে বিশ্ব তাদের ভুলে যায়নি। জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে রোহিঙ্গাদের বক্তব্য ও প্রত্যাশা তুলে ধরবেন তিনি। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কণ্ঠস্বর বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার কথা জানান।

প্রথমত, গণহত্যা সনদের আওতায় নিষিদ্ধ অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দেশটির প্রচলিত আইনের ঘাটতি দূর করা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

দ্বিতীয়ত, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। মিয়ানমারের অভ্যন্তরে বাস্তুচ্যুত এবং সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া—উভয় শ্রেণির রোহিঙ্গার ক্ষেত্রেই এই দায়িত্ব পালনের কথা বলেন খলিলুর রহমান।

তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ব্যক্তিগত ও সামষ্টিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। যেসব ক্ষতির প্রতিকার শুধু সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, সেগুলোর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পুনরুদ্ধারমূলক পদক্ষেপ, ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে দুই বছরের মধ্যে প্রতিবেদন দেওয়ার বিষয়টিও তুলে ধরেন।

চতুর্থত, আইসিজের রায় মেনে চলার পাশাপাশি ভবিষ্যতে গণহত্যার মতো অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি।

খলিলুর রহমান বলেন, আইসিজের রায় পুরোপুরি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তা না হলে আদালতের রায় রোহিঙ্গাদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে খলিলুর রহমানের চার দফা আহ্বান

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream