বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাত উচ্ছেদের পর সড়ক ও ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা পরিচ্ছন্নতা অভিযান চালান তাঁরা।

স্থানীয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে প্রায় ৫০ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অভিযানে অংশ নেন। তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রূপগঞ্জের ভুলতা এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের পর সড়কের বিভিন্ন অংশে এবং ভুলতা ফ্লাইওভারের নিচে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে ছিল। এতে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতিতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গভীর রাতে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাত উচ্ছেদের পর সড়ক ও ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা পরিচ্ছন্নতা অভিযান চালান তাঁরা।

স্থানীয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে প্রায় ৫০ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অভিযানে অংশ নেন। তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রূপগঞ্জের ভুলতা এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের পর সড়কের বিভিন্ন অংশে এবং ভুলতা ফ্লাইওভারের নিচে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে ছিল। এতে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতিতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গভীর রাতে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream