বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৫ ডিগ্রিতে

 হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে,গত সোমবার (২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। যা এ অঞ্চলের শীতের সুস্পষ্ট বার্তা।  অর্থাৎ দিনের বেলা তপ্ত রোদ থাকলেও মধ্যরাতের পর থেকেই পাল্টে যাচ্ছে আবহাওয়া। দ্রুত তাপমাত্রা কমেতে শুরু করায় জনজীবনে শীতের আমেজ অনুভূত হওয়া শুরু হয়ে গেছে। 

তেঁতুলিয়া হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় প্রতিবছরই শীতের আগমনী অনুভূতি তুলনামূলক আগে দেখা যায়। এবারও ভোরের ঠান্ডা বাতাস ও তাপমাত্রার নিম্নমুখী প্রবণতায় শীতের আবহ তৈরি হচ্ছে। তবে দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকায় গরমের অনুভূতিও বজায় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, পুরোদমে শীত আসতে আরো কিছুদিন বাকী আছে। তবে তার আগেই শীত আসতে শুরু করেছে। সন্ধ্যার পর পরেই হালকা গরম কাপড় না পড়লে বাইরে চলাফেরা করা যাচ্ছে না।এছাড়াও রাতে পাতলা কম্বল গায়ে নিয়ে ঘুমাতে হয়।

সদর উপজেলার চাকলা হাট রতনীবাড়ির শালুক জানান, কয়েক দিন ধরে ভোর ও সকালে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সকালে হালকা কুয়াশার মতো আবহ এবং ঠান্ডা বাতাস অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা কিছুটা বাড়ছে। আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে অনেকেই শীতের পোশাক ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয়ের বাতাসে জেলায় তাপমাত্রার পারদ কমছে। শীত আসতে শুরু করেছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর জেলায় বৃষ্টি বলয় কেটে গেলে শীতের তীব্রতা আরো বাড়বে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৫ ডিগ্রিতে

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream