বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিপুল ভোটে বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এন.এ. জাকির

বান্দরবান সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ, সৎ, নির্ভীক ও আপোষহীন সাংবাদিক নেতা এন.এ. জাকির বিপুল ভোটে বিজয়ী হয়ে বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তার এই গৌরবময় বিজয়ে বান্দরবানের সর্বস্তরের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উৎসাহের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অভিনন্দনের জোয়ার।

জানা যায়, অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবান প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে দেখা যায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তরুণদের আইকন, সবার প্রিয় এন.এ. জাকির।

এন.এ. জাকির দীর্ঘদিন ধরে বান্দরবানের সাংবাদিকতার মাঠে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। পেশাগত দক্ষতা, সততা ও সাহসী ভূমিকার কারণে তিনি সবার কাছে আস্থাভাজন হয়ে উঠেছেন। বিশেষ করে পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের কথা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে তার লেখনী সর্বমহলে প্রশংসিত।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এন.এ. জাকির বলেন, "এই বিজয় আমার একার নয়, এই বিজয় বান্দরবানের সকল সাংবাদিকের। যারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি বান্দরবান প্রেসক্লাবকে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমি সর্বদা কাজ করে যাবো।"

তার এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অভিনন্দন প্রিয় ভাই এন.এ. জাকির! আপনার হাত ধরেই এগিয়ে যাবে বান্দরবান প্রেসক্লাব, এই প্রত্যাশা সবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিপুল ভোটে বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এন.এ. জাকির

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবান সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ, সৎ, নির্ভীক ও আপোষহীন সাংবাদিক নেতা এন.এ. জাকির বিপুল ভোটে বিজয়ী হয়ে বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তার এই গৌরবময় বিজয়ে বান্দরবানের সর্বস্তরের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উৎসাহের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অভিনন্দনের জোয়ার।

জানা যায়, অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবান প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে দেখা যায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তরুণদের আইকন, সবার প্রিয় এন.এ. জাকির।

এন.এ. জাকির দীর্ঘদিন ধরে বান্দরবানের সাংবাদিকতার মাঠে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। পেশাগত দক্ষতা, সততা ও সাহসী ভূমিকার কারণে তিনি সবার কাছে আস্থাভাজন হয়ে উঠেছেন। বিশেষ করে পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের কথা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে তার লেখনী সর্বমহলে প্রশংসিত।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এন.এ. জাকির বলেন, "এই বিজয় আমার একার নয়, এই বিজয় বান্দরবানের সকল সাংবাদিকের। যারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি বান্দরবান প্রেসক্লাবকে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমি সর্বদা কাজ করে যাবো।"

তার এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অভিনন্দন প্রিয় ভাই এন.এ. জাকির! আপনার হাত ধরেই এগিয়ে যাবে বান্দরবান প্রেসক্লাব, এই প্রত্যাশা সবার।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream