প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
ডোমারের ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
নীলফামারীর ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির।সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে পৌঁছালে তাকে স্বাগত জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও কর্মপদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির বলেন, নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম