বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠক, অভিযোগ রাশেদ খাঁনের

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠক, অভিযোগ রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতীয় এক উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপনে বৈঠক করেছেন।সোমবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।রাশেদ খাঁনের দাবি, গত ১৬ অক্টোবর মাগরিবের পর বারিধারার একটি বাড়িতে এ বৈঠক হয়। এতে ভারতীয় ওই গোয়েন্দা কর্মকর্তা ছাড়াও মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এ. টি. এম. মা’ছুমসহ মোট তিনজন অংশ নেন।স্ট্যাটাসে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, যারা সারাক্ষণ ভারতের বিরুদ্ধে কথা বলেন, তারা কী স্বার্থে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন?তিনি আরও বলেন, ভারতীয় কোনো কূটনীতিকের সঙ্গে বৈঠক করা আর দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়। তিনি বলেন, মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে থাকে আশা করি, তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!

বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন

বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামীলীগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা বলেন। রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতের এমপিদের অধিকাংশই কখনও রাজপথে ছিল না। তারা মূলত এমপি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আশির্বাদে এবং ওয়েলফেয়ার মেকানিজমের থিওরি অনুসরণ করে। যেকারণে রাজপথের বক্তব্যে তারা একদমই অভ্যস্ত না। আর রাজপথের বক্তব্যের অনভ্যস্ততা কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তারা প্রায়ই খেই হারিয়ে ফেলছে।’  তিনি বলেন, ‘বিশেষ করে সরকার সম্বন্ধে জামায়াতের আমিরের আউল-ফাউল বক্তব্যে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা দরকার ছিল, জামায়াত সেটি মোটেও ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দিয়েছি, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ভাষায় কথা বলছে।’  রাশেদ খাঁন বলেন, ‘আমার ধারণা, বিরোধী দল হিসেবে আওয়ামী জামানার বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে খেই হারিয়ে ফেলছে জামায়াত নেতারা! শক্তিশালী বিরোধী দল সাজতে গিয়ে ‘পালিয়ে যাবে, লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’, ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’ ইত্যাদি কথাবার্তা বলে নিজেদের হাসির পাত্র না বানানোর অনুরোধ রইলো। বরং বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আপনাদেরকে শকুনের মত ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামীলীগ।’ 

বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন

আওয়ামী লীগের মতোই আচরণ করছে জামায়াত: রাশেদ খান

জামায়াতে ইসলামী বিরোধীদল হিসেবে আওয়ামী লীগের মতোই আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতের মানুষদের ন্যূনতম রাজনৈতিক অধিকার বা পরিসরও দেবে না।রোববার (১৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।রাশেদ খানের ফেসবুক পোস্টে লিখেছেনঃ জামায়াত-শিবিরকে ‘জালিম সংগঠন’ আখ্যা: কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও পেশিশক্তির মহড়ার দিকে ইঙ্গিত করে রাশেদ খান বলেন, জামায়াত-শিবির পুরোপুরি একটি জালিম সংগঠনে পরিণত হয়েছে।আওয়ামী লীগের সাথে তুলনা: তিনি উল্লেখ করেন যে, অতীতে বিরোধীদলকে সচরাচর বিনয়ী ও সহনশীল দেখা গেলেও জামায়াত প্রধান বিরোধীদল হয়েই একনায়কতান্ত্রিক আচরণের দিক থেকে আওয়ামী লীগের রূপ ধারণ করেছে।গণঅধিকার পরিষদকে ধন্যবাদ ও সাধুবাদ: জামায়াতের এই আগ্রাসী রাজনৈতিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ধন্যবাদ জানান তিনি। একই সাথে, যারা গণঅধিকার পরিষদকে ‘জামায়াতমুখী’ করতে চেয়েছিল, তাদের বিষয়ে দলটির সতর্ক অবস্থানকে তিনি সাধুবাদ জানান।গণতান্ত্রিক আন্দোলনে অবদানের দাবি: ফ্যাসিবাদের পতনে গণতান্ত্রিক সংগ্রামে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের অবদান বেশি ছিল দাবি করে তিনি বলেন, "জামায়াত যখন গুপ্ত ছিল, গণঅধিকার পরিষদ তখন রাজপথে ছিল।"জামায়াত মহাসচিবের বক্তব্যের নিন্দা: সম্প্রতি গণঅধিকার পরিষদকে কেন্দ্র করে জামায়াতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন, সেটিকে 'জঘন্য' উল্লেখ করে তার তীব্র নিন্দা জানান রাশেদ খান।

আওয়ামী লীগের মতোই আচরণ করছে জামায়াত: রাশেদ খান
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream