শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।হাতিরঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, মগবাজার ওয়ারলেস গামী রাস্তার বাম পাশে অবস্থিত বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিং স্থানে আসিফ আকবরের গাড়িটি রাখা ছিল। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঘটনার সময় সংগীতশিল্পী আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত তাঁর নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন।

খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে গায়ক আসিফ আকবর ও তাঁর বন্ধুর উপস্থিতিতে প্রাইভেট কারের পেছনের জানালা খুলে ভেতরের অংশ থেকে একটি ব্যবহৃত গুলির খোসা/কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে তাঁর কোনো ব্যক্তিগত নাকি পেশাগত শত্রুতা জড়িত রয়েছে, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ অপরাধীকে শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, জনপ্রিয় সংগীত জীবনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও আসিফ আকবরের সুপরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।হাতিরঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, মগবাজার ওয়ারলেস গামী রাস্তার বাম পাশে অবস্থিত বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিং স্থানে আসিফ আকবরের গাড়িটি রাখা ছিল। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঘটনার সময় সংগীতশিল্পী আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত তাঁর নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন।

খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে গায়ক আসিফ আকবর ও তাঁর বন্ধুর উপস্থিতিতে প্রাইভেট কারের পেছনের জানালা খুলে ভেতরের অংশ থেকে একটি ব্যবহৃত গুলির খোসা/কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে তাঁর কোনো ব্যক্তিগত নাকি পেশাগত শত্রুতা জড়িত রয়েছে, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ অপরাধীকে শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, জনপ্রিয় সংগীত জীবনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও আসিফ আকবরের সুপরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream