বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কালীগঞ্জে পুলিশের এসআই ও বিএনপি নেতার ঘাতক হেলপার গ্রেফতার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালীগঞ্জে পুলিশের এসআই ও বিএনপি নেতার ঘাতক হেলপার গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের এসআই ও স্থানীয় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় ঘাতক পিকআপ ভ্যান উদ্ধার এবং হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম রাত্রিকালীন টহল ডিউটির সময় সন্দেহভাজন তিন আসামীকে গ্রেফতার করে থানায় ফেরার পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনের রাস্তায় পৌছলে পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) কথা বলার জন্য পুলিশের গাড়িটি দাঁড় করান। 

রাত সাড়ে ৩টার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রনহীনভাবে পুলিশ টিম ও বিএনপি নেতাকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। পিকআপটিকে পুলিশের অন্যান্য সদস্যরা ধরার জন্য গেলে পিএসআই জাবেদ ওমর ও ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় ২৫ অক্টোবর কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ২৬) দায়ের করা হয়। 

পরে থানা পুলিশের একটি চৌকস দল সিসি টিভি ফুটেজ সংগ্রহ, পর্যালোচনা, তথ্য প্রযুক্তির সহায়তায় ২৮ অক্টোবর রাতে নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা গ্রামের কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ঘাতক পিকআপ ভ্যানটি (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২) উদ্ধার এবং ঘাতক পিকআপের হেলপার গোপালগঞ্জের কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা গ্রামের লুৎফর রহমানের পুত্র রাজু শেখ (২৯) কে গ্রেফতার করে। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে হেলপার রাজু জানায় পিকআপ ভ্যানের ঘাতক চালক মাজহারুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। রাজু শেখকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


কালীগঞ্জে পুলিশের এসআই ও বিএনপি নেতার ঘাতক হেলপার গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের এসআই ও স্থানীয় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় ঘাতক পিকআপ ভ্যান উদ্ধার এবং হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম রাত্রিকালীন টহল ডিউটির সময় সন্দেহভাজন তিন আসামীকে গ্রেফতার করে থানায় ফেরার পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনের রাস্তায় পৌছলে পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) কথা বলার জন্য পুলিশের গাড়িটি দাঁড় করান। 

রাত সাড়ে ৩টার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রনহীনভাবে পুলিশ টিম ও বিএনপি নেতাকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। পিকআপটিকে পুলিশের অন্যান্য সদস্যরা ধরার জন্য গেলে পিএসআই জাবেদ ওমর ও ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় ২৫ অক্টোবর কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ২৬) দায়ের করা হয়। 

পরে থানা পুলিশের একটি চৌকস দল সিসি টিভি ফুটেজ সংগ্রহ, পর্যালোচনা, তথ্য প্রযুক্তির সহায়তায় ২৮ অক্টোবর রাতে নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা গ্রামের কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ঘাতক পিকআপ ভ্যানটি (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২) উদ্ধার এবং ঘাতক পিকআপের হেলপার গোপালগঞ্জের কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা গ্রামের লুৎফর রহমানের পুত্র রাজু শেখ (২৯) কে গ্রেফতার করে। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে হেলপার রাজু জানায় পিকআপ ভ্যানের ঘাতক চালক মাজহারুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। রাজু শেখকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream