পটুয়াখালীর বাউফলে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
সভায় বক্তব্য দেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, জামায়াতে ইসলামীর বাউফল পৌরসভার সাধারণ সম্পাদক নুরুল আমীন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি রুহুল আমীন।
সভায় সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের হুমকি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা এবং নদ-নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়গুলো আলোচনায় আসে। এসব ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতামত