শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিংগাইরে দুই হোটেলের মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিংগাইরে দুই হোটেলের মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে দুই খাবার হোটেলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, সিংগাইর পৌরসভার  বাসস্ট্যান্ড  এলাকায় নাছির উদ্দিন ও মাসুদ রানার  খাবার হোটেল ও রেস্টুরেন্টে পুরাতন তেল, বাসি খাবার ও নোংড়া পরিবেশ থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী দুইজনের মধ্যে নাছিরকে ২ হাজার ও মাসুদ রানাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অপরদিকে,উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের সামনে ডেঙ্গুরোধে সচেতনতা মূলক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় বলে জানাযায়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান জনস্বার্থে আমাদের  এ অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


সিংগাইরে দুই হোটেলের মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইরে দুই খাবার হোটেলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, সিংগাইর পৌরসভার  বাসস্ট্যান্ড  এলাকায় নাছির উদ্দিন ও মাসুদ রানার  খাবার হোটেল ও রেস্টুরেন্টে পুরাতন তেল, বাসি খাবার ও নোংড়া পরিবেশ থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী দুইজনের মধ্যে নাছিরকে ২ হাজার ও মাসুদ রানাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অপরদিকে,উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের সামনে ডেঙ্গুরোধে সচেতনতা মূলক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় বলে জানাযায়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান জনস্বার্থে আমাদের  এ অভিযান অব্যাহত থাকবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream