রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায়
আগুনে তিনটি টিনের ঘর পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা একটি গরু,
৬০ মণ ধান, পেঁয়াজের বীজ, চাউল, গহনা সহ আসবাবপত্র ও অন্যান্য মালামাল
পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোয়ালন্দ
উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীপাড়ায় আজ বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আছর মোল্লা ও সিরাজুল মোল্লা নামক দুই ভাইয়ের তিনটি
টিনের ঘর পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,
আগুনে ঘরগুলোর ভেতরে থাকা একটি গরু, সংরক্ষিত
৬০ মণ ধান, পেঁয়াজের বীজ, চাল,
গহনা সহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। আগুন
ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গোয়ালন্দ উপজেলা ফায়ার
সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস দলের
টিম লিডার মো. ইয়াহিয়া আগুনের সত্যতা নিশ্চিত করে জানান,
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলার আগুন অথবা
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে।
মতামত