বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নেত্রকোণা সীমান্তে বিজিবির পাঁচ অভিযানে, মদ-কম্বল- কয়লা ও বাঁশ জব্দ

সীমান্তপথে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নেত্রকোণায় তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পাঁচটি অভিযান চালিয়ে ভারতীয় মদ, কম্বল, কয়লা ও বাঁশসহ ৪ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

বুধবার (২৮ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে ৭৮ বোতল ভারতীয় মদ, ৪০ পিস ভারতীয় কম্বল, ৭ হাজার ৩৬০ কেজি ভারতীয় কয়লা ও ২৭০ পিস বাঁশ। সব মালামালই মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

বিজিবি সূত্র জানায়, বুধবার বেলা ৩টা ১০ মিনিটে খারনই বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৭৫ এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিকনী এলাকায় অভিযান চালায়। এ সময় ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যার পর আরও দুটি অভিযান পরিচালনা করে বিজিবি। রাত ৯টার দিকে বিজয়পুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫১ এমপি সংলগ্ন কমলাবাড়ী এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ পিস ভারতীয় কম্বল জব্দ করে। এর আধা ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে মুন্সিপাড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১১৪১ এমপি সংলগ্ন গিলাগড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার টাকা মূল্যের ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বৃহস্পতিবার বিকেলেও সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত রাখে বিজিবি। বিকেল ৫টার দিকে পাঁচগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮২/৩-এস সংলগ্ন জাকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা মূল্যের ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করে।

এর ৫০ মিনিট পর বিকেল ৫টা ৫০ মিনিটে ভবানীপুর বিওপির টহল দল সোমেশ্বরী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৫৩ এমপি সংলগ্ন ওই এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি ভারতীয় কয়লা ও ২৭০ পিস বাঁশ জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ৭৮ বোতল ভারতীয় মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা ৪০ পিস ভারতীয় কম্বল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন। এ ছাড়া কয়লা ও বাঁশ স্থানীয় কাস্টমস এবং বনবিট কর্মকর্তাদের উপস্থিতিতে উন্মুক্ত নিলামে বিক্রির ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নেত্রকোণা সীমান্তে বিজিবির পাঁচ অভিযানে, মদ-কম্বল- কয়লা ও বাঁশ জব্দ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream