বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পোল্যান্ডে ৬ মাস নিষিদ্ধ গিনির ফুটবলার ক্যামারা

প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখার পর আঘাত করে বড় শাস্তি পেয়েছেন ইব্রাহিমা ক্যামারা। ছয় মাসের জন্য পোল্যান্ডের সব ধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছে গিনির এই আন্তর্জাতিক ফুটবলারকে। পাশাপাশি তাঁকে জরিমানাও করা হয়েছে ৫০ হাজার জ্লোটি , বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ টাকা।

গত শনিবার পোল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ এক্সট্রাক্লাসায় পোগন শ্চেচিনের বিপক্ষে ম্যাচে ৪-৩ গোলে হারে রাদোমিয়াক রাদোম। ওই ম্যাচে রাদোমের মিডফিল্ডার ক্যামারা ৯০ মিনিটে লাল কার্ড দেখেন।

প্রথমে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে টানেল থেকে আবার বেরিয়ে আসেন ক্যামারা। এরপর পোগনের এক খেলোয়াড়ের মাথায় আঘাত করেন তিনি। এ ঘটনার জেরেই তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে পোলিশ লিগ কমিশন এক বিবৃতিতে জানায়, ম্যাচ চলাকালে ওই খেলোয়াড় ক্রীড়াসুলভ আচরণের নিয়ম চরমভাবে লঙ্ঘন করেছেন। লাল কার্ড দেখার পর প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়কে আক্রমণ করেছেন তিনি।

চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সের বাইরে এমন অসদাচরণের কারণে বড় শাস্তির মুখে পড়লেন গিনির এই ফুটবলার।

বিষয় : খেলা লাল কার্ড আঘাত ফুটবলার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পোল্যান্ডে ৬ মাস নিষিদ্ধ গিনির ফুটবলার ক্যামারা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখার পর আঘাত করে বড় শাস্তি পেয়েছেন ইব্রাহিমা ক্যামারা। ছয় মাসের জন্য পোল্যান্ডের সব ধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছে গিনির এই আন্তর্জাতিক ফুটবলারকে। পাশাপাশি তাঁকে জরিমানাও করা হয়েছে ৫০ হাজার জ্লোটি , বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ টাকা।

গত শনিবার পোল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ এক্সট্রাক্লাসায় পোগন শ্চেচিনের বিপক্ষে ম্যাচে ৪-৩ গোলে হারে রাদোমিয়াক রাদোম। ওই ম্যাচে রাদোমের মিডফিল্ডার ক্যামারা ৯০ মিনিটে লাল কার্ড দেখেন।

প্রথমে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে টানেল থেকে আবার বেরিয়ে আসেন ক্যামারা। এরপর পোগনের এক খেলোয়াড়ের মাথায় আঘাত করেন তিনি। এ ঘটনার জেরেই তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে পোলিশ লিগ কমিশন এক বিবৃতিতে জানায়, ম্যাচ চলাকালে ওই খেলোয়াড় ক্রীড়াসুলভ আচরণের নিয়ম চরমভাবে লঙ্ঘন করেছেন। লাল কার্ড দেখার পর প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়কে আক্রমণ করেছেন তিনি।

চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সের বাইরে এমন অসদাচরণের কারণে বড় শাস্তির মুখে পড়লেন গিনির এই ফুটবলার।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream