বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ধর্ষণ মামলায় কারাবন্দী চবি শিক্ষার্থী তোহার পরীক্ষা কারাগারেই

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নারী ব্যাচমেটের দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থী। তবে কারাবন্দী অবস্থাতেই বিভাগের প্রফেশনাল পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো আবেদনের চিঠি ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম ইকরাম ওয়াহিদ তোহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন আনোয়ারা ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গত ৯ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। পরে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ নভেম্বর থেকে ফার্মেসি বিভাগের বি.ফার্ম পঞ্চম বর্ষের প্রফেশনাল পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। কারাবন্দী অবস্থায় তিনি কারাগারের অভ্যন্তরেই এ পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম ডেইলি ক্যাম্পাসকে বলেন, “মামলাটি চলমান আছে। এখনো চার্জশিট জমা দেওয়া হয়নি। মামলার সবকিছু আপডেট আছে এবং গুছিয়ে রেখেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজের ওসিসি (ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার) বিভাগের রিপোর্টগুলো হাতে পেলে চার্জশিট জমা দিতে পারব।”

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ধর্ষণ মামলায় কারাবন্দী চবি শিক্ষার্থী তোহার পরীক্ষা কারাগারেই

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নারী ব্যাচমেটের দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থী। তবে কারাবন্দী অবস্থাতেই বিভাগের প্রফেশনাল পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো আবেদনের চিঠি ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম ইকরাম ওয়াহিদ তোহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন আনোয়ারা ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গত ৯ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। পরে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ নভেম্বর থেকে ফার্মেসি বিভাগের বি.ফার্ম পঞ্চম বর্ষের প্রফেশনাল পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। কারাবন্দী অবস্থায় তিনি কারাগারের অভ্যন্তরেই এ পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম ডেইলি ক্যাম্পাসকে বলেন, “মামলাটি চলমান আছে। এখনো চার্জশিট জমা দেওয়া হয়নি। মামলার সবকিছু আপডেট আছে এবং গুছিয়ে রেখেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজের ওসিসি (ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার) বিভাগের রিপোর্টগুলো হাতে পেলে চার্জশিট জমা দিতে পারব।”

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream