সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁয় বিড়ি ব্যবসায়িদের সুবিধার্থে মালিক ও ডিলার সমিতি গঠনের উদ্যোগ ও আলোচনা সভা

নওগাঁ জেলার বিড়ি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘নওগাঁ জেলা বিড়ি ব্যবসায়ি মালিক ও ডিলার সমিতি’ গঠনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলার পশ্চিম ঢাকা রোডে অবস্থিত আব্দুল্লাহ টাওয়ারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলার বিভিন্ন এলাকার বিড়ি ব্যবসায়ী, মালিক ও ডিলারদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাঁদের ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, বিড়ি ব্যবসার সঙ্গে জেলার অনেক ব্যবসায়ী, পরিবেশক ও সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত রয়েছেন। এ খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করা প্রয়োজন। একটি কার্যকর সংগঠন গড়ে উঠলে ব্যবসায়িক বিভিন্ন সমস্যা সমাধান, ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং পেশাগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা সহজ হবে।

তাঁরা আরও বলেন, একটি সুসংগঠিত সমিতি প্রতিষ্ঠিত হলে জেলার বিড়ি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আলোচনা সভায় সমিতির সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নওগাঁ জেলার বিড়ি ব্যবসায়ীদের মধ্যে একটি শক্তিশালী ঐক্য গড়ে উঠবে এবং তাঁদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এ লক্ষ্যেই একটি কার্যকর ও সুসংগঠিত সমিতি গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নওগাঁয় বিড়ি ব্যবসায়িদের সুবিধার্থে মালিক ও ডিলার সমিতি গঠনের উদ্যোগ ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁ জেলার বিড়ি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘নওগাঁ জেলা বিড়ি ব্যবসায়ি মালিক ও ডিলার সমিতি’ গঠনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলার পশ্চিম ঢাকা রোডে অবস্থিত আব্দুল্লাহ টাওয়ারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলার বিভিন্ন এলাকার বিড়ি ব্যবসায়ী, মালিক ও ডিলারদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাঁদের ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, বিড়ি ব্যবসার সঙ্গে জেলার অনেক ব্যবসায়ী, পরিবেশক ও সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত রয়েছেন। এ খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করা প্রয়োজন। একটি কার্যকর সংগঠন গড়ে উঠলে ব্যবসায়িক বিভিন্ন সমস্যা সমাধান, ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং পেশাগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা সহজ হবে।

তাঁরা আরও বলেন, একটি সুসংগঠিত সমিতি প্রতিষ্ঠিত হলে জেলার বিড়ি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আলোচনা সভায় সমিতির সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নওগাঁ জেলার বিড়ি ব্যবসায়ীদের মধ্যে একটি শক্তিশালী ঐক্য গড়ে উঠবে এবং তাঁদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এ লক্ষ্যেই একটি কার্যকর ও সুসংগঠিত সমিতি গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream