বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) জব্দ করা পাথর ক্রয় করার দায়ে ২৫টি ক্রাশার মিল ভাংচুর করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে ভোলাগঞ্জ ও পাড়ুয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান গত ৯ এপ্রিল উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ১ হাজার ঘনফুট পাথর জব্দ করেন। কিন্তু জব্দের দুই দিনের মাথায় সেই পাথরগুলো সরিয়ে ফেলে দুষ্কৃতকারীরা। স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে অধিকাংশ পাথর চিকাডহর গ্রামের হাবিবুর রহমানের বাড়ির আশেপাশে নিয়ে রাখা হয়। জব্দ পাথর সরিয়ে ফেলায় নিলামকারীকে সেগুলো বুঝিয়ে দিতে পারেনি বিএমডি।

এদিকে গত বেশ কিছুদিন থেকে বিএমডি’র ঐ জব্দ করা পাথর রাতের আধারে ট্রাক্টর গাড়ি দিয়ে বহন করে ভোলাগঞ্জ ও পাড়ুয়ার বিভিন্ন ক্রাশার মিলে বিক্রি করছে একটি সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল আহমদ। দুই শত ফুটের এসব পাথর বুঝাই গাড়ি থেকে ৪-৫ হাজার টাকা নিয়ে পরিবহন করার সুযোগ করে দিচ্ছেন তিনি। শাহ আরেফিন এলাকায় পুলিশের দুটি টহল টিম থাকে। তাদের ম্যানেজ করে বাবুল প্রতি রাতে ৫০-৮০টি পাথর বুঝাই ট্রাক্টরের লাইন দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬ইং) ভোর রাত ৪টা থেকে শাহ আরেফিন টিলার জব্দ করা পাথর পরিবহন শুরু হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন সকাল ৬টায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এসময় কোন ট্রাক্টর গাড়ি ধরতে পারেননি। তবে যেসব ক্রাশার মিলে ঐ পাথর বিক্রি করা হয়েছে সেগুলোতে অভিযান পরিচালনা করা হয়। বেলা ১টা পর্যন্ত চলা অভিযানে মোট ২৫টি পাথর ভাঙ্গার মিল পেলুডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

 যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল আহমদ বলেন, আমি এসবের সাথে জড়িত নই। আমি এলসি ব্যবসার সাথে জড়িত।

 কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রয়, ক্রাশিং, স্টক ও বিক্রয়ের অপরাধে প্রায় ২৫টি ক্রাশিং মিল পেলোডার দিয়ে অকেজো করা হয়েছে। এসব অবৈধ কার্যক্রম রোধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণিকে বারবার ফোন দিলেও পাওয়া যায় নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream