বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরি নির্ধারণের পরামর্শ সিপিডির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরি নির্ধারণের পরামর্শ সিপিডির
১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরি নির্ধারণের পরামর্শ সিপিডির

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে নির্ধারণের পক্ষে মত দিয়েছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের মজুরি নিয়ে দর-কষাকষি এই দুই অঙ্কের মধ্যেই হওয়া উচিত।

বুধবার সকালে ‘পোশাক খাতের ন্যায্য মজুরি: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরে সিপিডি। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ।

তিনি জানান, দারিদ্র্যসীমার হিসাব অনুযায়ী একজন পোশাকশ্রমিকের মাসিক প্রয়োজনীয় মজুরি হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ টাকা। অন্যদিকে, একজন শ্রমিকের সম্মানজনক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মজুরি বা লিভিং ওয়েজ ধরা হয়েছে ২৪ হাজার ২০৪ টাকা। তাই এই দুই অঙ্কের মাঝামাঝি মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন।

নাজনীন আহমেদ আরও বলেন, ভবিষ্যতে শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরি নিশ্চিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য। এমন মজুরি দিতে হবে, যাতে শ্রমিকেরা পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন।

ব্রিফিংয়ে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলামসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, ‘আমরা “দর-কষাকষি” শব্দটি ব্যবহার করতে চাই না; বরং দুই পক্ষের পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের কথা বলছি।’

পোশাকশ্রমিকদের জন্য ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এরই মধ্যে দুটি সভা হয়েছে। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ থেকে ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। গত সোমবার তৃতীয় সভায় মালিকদের পক্ষ থেকে মজুরি প্রস্তাব দেওয়ার কথা থাকলেও সভা স্থগিত করা হয়। পরবর্তী সভা ২৩ নভেম্বর।

এদিকে গত এক মাসের বেশি সময় মজুরি বাড়ানোর দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের এখন ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ১ ডিসেম্বর এই নতুন মজুরিকাঠামো বাস্তবায়িত হয়।

বিষয় : সিপিডি তৈরি পোশাক পোশাক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরি নির্ধারণের পরামর্শ সিপিডির

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream